শরীয়তপুরের চিকন্দী আইনজীবী সমিতি ভবন ও ভিপি জিপি চেম্বারে বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শরীয়তপুরের চিকন্দী আইনজীবী সমিতি ভবন ও ভিপি জিপি অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির মোল্লার চেম্বারে বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, শরীয়তপুর জেলা শাখা।

মঙ্গলবার (১১ নভেম্বর ২৫ইং) সকাল ১০ ঘটিকায় শরীয়তপুর জেলা আইনজীবী ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাসেম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট লুৎফুর রহমান ঢালী ও সদস্য সচিব অ্যাডভোকেট মৃধা নজরুল কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পিপি মীর্জা হযরত আলী, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলামসহ সিনিয়র আইনজীবী ও অসংখ্য নবীন আইনজীবীবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন— গত ৯ নভেম্বর রাতে চিকন্দী আইনজীবী সমিতি ভবন ও অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির মোল্লার চেম্বারে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করেছে।
তারা বলেন, আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শরীয়তপুর প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরের জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ সমাবেশ, সম্পুর্ন শার্টডাউন ও তালা কর্মসূচি পালন করছেন। বুধবার ০৩ ডিসেম্বর সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক…

    পড়া চালিয়ে যান
    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি বি, এন, পি, চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী , দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুসাস্হ কামরায় দোয়া ও মিলাদ মহফিল এর আয়োজন করেন, রাজশাহী…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ
    রাজশাহীতে বিডি জব এর চাকরি মেলা
    রাবি দুই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline