শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্তিনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে কীর্তিনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে হতদরিদ্র ও শ্রমজীবী ১৬০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে কীর্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা মাস্টার দবির উদ্দিন মোল্লা, সমাজ সেবক আমিনুল ইসলাম হাওলাদার, মজিবুর রহমান হাওলাদার, সাবেক মেম্বার সাদেক আলী ফকির, মান্নান হাওলাদার, ইউনুস মাদবর, তোতা মিয়া ও আলী হোসেন হাওলাদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, রমজান উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে কীর্তিনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতারি সামগ্রী মধ্যে; খেজুর ১ কেজি, গুড় ১ কেজি, মুড়ি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, ছোলা বা বুট ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, ট্যাং ১ প্যাকেট দেওয়া হয়েছে। যার মাধ্যমে রোজাদার পরিবারগুলো উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে।এছাড়াও মজানের পবিত্রতা বজায় রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের লক্ষ্য। তাদের মতে উক্ত স্বেচ্ছাসেবী কার্যক্রম অসহায়দের রমজানের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline