শরিয়তপুর জেলার রাজনীতিতে পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত জননেতা মাহবুব আলম তালুকদারকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান জেলার তৃণমূল নেতাকর্মীরা।
মাহবুব আলম তালুকদার বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। তিনি একসময় শরিয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে থেকে সংগঠনকে সুসংগঠিত রাখার কাজ করছেন।
নেতাকর্মীরা বলছেন, তাঁর দক্ষ নেতৃত্ব, ত্যাগ ও নিষ্ঠা সংগঠনের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি দলের দুঃসময়ে মাঠে ছিলেন এবং এখনও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর মত আদর্শবান নেতার হাতেই জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া সময়ের দাবি।
জেলার একাধিক নেতা জানান, “মাহবুব আলম তালুকদার আমাদের আশা-ভরসার প্রতীক। তিনি সংগঠন বুঝেন, নেতাকর্মীদের ভালোবাসেন এবং জেলাজুড়ে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।”
তারা আরও বলেন, “পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক মাহবুব আলম তালুকদারকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিলে সংগঠন আরও গতিশীল হবে।”
শিপন হাওলাদার
জাজিরা, শরিয়তপুর প্রতিনিধি






