শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর নড়িয়া উপজেলায় ভোজেশ্বর রেডিয়ান্ট প্রি-ক্যাডেট এন্ড স্কুলের পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সালাউদ্দিন ছৈয়ালকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
রবিবার (০২ নভেম্বর ২০২৫ইং) সকাল ১০ ঘটিকায় রেডিয়ান্ট প্রি-ক্যাডেট এন্ড স্কুল এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি সাংস্কৃতিক সমাজ কর্তৃক “স্টার অ্যাওয়ার্ড ২০২৫” এ সেরা সংগঠক ও সমাজসেবক হিসেবে সম্মাননা পেয়েছেন নড়িয়ার কৃতি সন্তান মোঃ সালাউদ্দিন ছৈয়াল। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
এই অর্জনের পর শরীয়তপুর ভোজেশ্বরে, রেডিয়ান্ট প্রি-ক্যাডেট এন্ড স্কুলের পক্ষ থেকে সালাউদ্দিন ছৈয়ালকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেডিয়ান্ট প্রি-ক্যাডেট এন্ড স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন খান, পরিচালনা করেন রেডিয়ান্ট প্রি-ক্যাডেট এন্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক নজরুল ইসলাম ফকির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শারমিন আক্তার শিল্পী, এবং সহকারী শিক্ষক বৃষ্টি আক্তার, মিতু আক্তার, কনিকা দাস, তন্বী আক্তার, প্রদীপ কুমার ও আলামিন আকন।
সামাজিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে তার এই অবদান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক ও সহকর্মীরা।






