রাবিতে পবিত্র কোরআন পুরানোর ঘটনায় গ্রেপ্তার ১ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোরআন পোড়ানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাকে আটক করেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ময়মনসিংহের ভালুকায় পুলিশের সাইবার ক্রাইমের এক অভিযানে তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, আসামি নিজে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আটক ছেলেটি আমাদের প্রধান সন্দেহভাজন ছিল। তার বিষয়ে আমরা তথ্য পেয়ে পুলিশকে জানাই। সে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকায় তাকে ট্রেস করতে আমাদের কিছুটা সময় লেগেছে এবং শেষ পর্যন্ত তাকে পুলিশি কাস্টডিতে নেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলে ও মসজিদে কোরআন শরিফ পুড়িয়ে রেখে যায় দুর্বৃত্তরা। ওই দিন একটি হলের দেয়ালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোগো পদ্মফুলের ছবিও এঁকে রেখে যায় কে বা কারা। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরদিন শহিদ মিনার মুক্তমঞ্চে কোরআন তেলাওয়াত করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

ঘটনার দিন শৃঙ্খলা উপ-কমিটির সঙ্গে এক জরুরি সভায় ঘটনা সম্পর্কে আলোচনা করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এরপর ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও ৭ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীতে সম্প্রতি ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা চলছে , যেখানে প্রায় ৭৫টি স্টলে বিভিন্ন পণ্যের উদ্যোক্তাদের তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করেছেন, যার মধ্যে ৩০…

    পড়া চালিয়ে যান
    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সখিপুর থানার ধর্ম বিষয়ক সম্পাদক ও উত্তর তারাবুনিয়া ইউনিয়নের একাধিকবারের চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লা। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) ভেদরগঞ্জ উপজেলার…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা

    শরীয়তপুরে সাঁতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

    শরীয়তপুরে সাঁতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    শরীয়তপুর-৩ আসনের ছয়গাঁও ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু।

    শরীয়তপুর-৩ আসনের ছয়গাঁও ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু।

    শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    ডামুড্যায় বিএনপিতে যোগ দিলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ অর্ধশত নেতাকর্মী

    ডামুড্যায় বিএনপিতে যোগ দিলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ অর্ধশত নেতাকর্মী
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline