রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন

রাজশাহীতে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ৯/৮/২৫ তারিখ রাজশাহী জেলা সার্কিট হাউসে ভার্চ্যুয়ালি তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন।

এর মধ্যে ৯টি প্রকল্পের উদ্বোধন ও ৩টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পবা উপজেলার হরিপুর হাটের নবনির্মিত মার্কেটের দ্বিতীয় তলা, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাঘা উপজেলার চক ছাতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, রাজশাহী নগরের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবন, চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক শিক্ষা প্রকল্পের (পর্যায়–১) আওতায় মোহনপুর উপজেলার ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, নগরের হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা, রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ, গোদাগাড়ী উপজেলার ৭২ মিটার দীর্ঘ পান্তাপাড়া–ভাগাইল সেতু এবং চারঘাট উপজেলার নিমপাড়া–হাবিবপুর খালের পলি অপসারণ।

ভিত্তিপ্রস্তর স্থাপিত তিনটি প্রকল্প হলো তানোর উপজেলার কাশিমবাজার থেকে বায়া রাস্তা প্রশস্তকরণ ও শক্তিকরণ, বাগমারা উপজেলার একতলা ভূমি অফিস এবং একই উপজেলার বীরকৎসা হাটের দোতলা ভবন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রমুখ। এর আগে সকালে আসিফ মাহমুদ হেলিকপ্টারযোগে রাজশাহীতে পৌঁছে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।

উদ্বোধন শেষে তিনি নাটোরের উদ্দেশে যান। নাটোরে তিনি নাটোর সদরে মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন। এরপর নাটোর জেলা পরিষদে আলোচনা করবেন। পরে তিনি সেখান থেকে রাজশাহী ফিরে ঢাকায় রওনা হবেন। আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, তিনি বিকেলে রাজশাহীতে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline