রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার ড,বজলুর রশীদ

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেছেন ড. আ.ন.ম বজলুর রশীদ ।

রাজশাহী বিভাগের ৮৯তম বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, চাকরি জীবনে তিনি সর্বশেষ পানি সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ১৮তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১২ সালে ২৪ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি মাঠ প্রশাসনসহ কেন্দ্রীয় পর্যায়ে নীতি গ্রহণ ও ব্যবস্থাপনার নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার দক্ষতা প্রদর্শন করেছেন।

এদিকে রাজশাহী বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ক্যাব রাজশাহীর পক্ষ থেকে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন ফুল দিয়ে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ এবং পবা উপজেলার প্রচার সম্পাদক মো. জাহিদ হাসান পলাশ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় বিভাগ। এ অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিতে প্রশাসনকে আরও গতিশীল, সেবা-উন্মুখ ও জনবান্ধব করতে চাই।

তিনি আরও জানান, জনস্বার্থের যেকোনো কাজে বিভাগীয় প্রশাসন সবসময় সহযোগিতা করবে। ভোক্তা অধিকার ও সুশাসন নিশ্চিত করতে ক্যাবের মতো সংগঠনগুলোর সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরের জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ সমাবেশ, সম্পুর্ন শার্টডাউন ও তালা কর্মসূচি পালন করছেন। বুধবার ০৩ ডিসেম্বর সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক…

    পড়া চালিয়ে যান
    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি বি, এন, পি, চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী , দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুসাস্হ কামরায় দোয়া ও মিলাদ মহফিল এর আয়োজন করেন, রাজশাহী…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ
    রাজশাহীতে বিডি জব এর চাকরি মেলা
    রাবি দুই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline