রাজশাহীতে টাইফয়েড টিকার ক্যাম্পেইন ১২ তারিখ

টাইফয়েড জ্বর প্রতিরোধে সারাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অংশ হিসেবে রাজশাহীতে শুরু হচ্ছে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর কমিউনিটি ক্লিনিক পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. এসআইএম রেজাউল করিম এ তথ্য জানান। তিনি বলেন, এ বছর রাজশাহী জেলায় ৫ লাখ ৬৪ হাজার ১২৩ শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডা. রেজাউল করিম আরও জানান, টাইফয়েড জ্বর একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এই টিকা গ্রহণের মাধ্যমে শিশুরা টাইফয়েড জ্বর থেকে কার্যকরভাবে সুরক্ষিত থাকবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  ।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline