রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

রাজশাহী নগরের কাদিরগঞ্জে ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী ।

রাজশাহী নগরের কাদিরগঞ্জে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় অস্ত্র, গুলি ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অস্ত্রের অনুসন্ধানে পাশের পুকুরে নেমেছেন ডুবুরিরা। আজ ১৬/৮/২৫ তারিখ বেলা তিনটায় সময় দুই ডুবুরি অনুসন্ধান শুরু করেন।

কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ কোচিংয়ে ওই অভিযান শুরু করে যৌথ বাহিনী। কাদিরগঞ্জের সড়ক বন্ধ করে দেন । সকাল সাড়ে ৯টা থেকে সেনাসদস্যরা ওই ভবন ঘিরে রাখেন। দুপুরের পর রাজশাহী সেনা ক্যাম্পের কমান্ডার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের (মেকানাইজড) একটি দল ১৫/৮/২৫ শুক্রবার দিবাগত রাত দেড়টায় এ অভিযান শুরু করে।

ডক্টর ইংলিশ কোচিংয়ের মালিক মোন্তাসেবুল আলমকে (অনিন্দ্য) আটক করা হয়েছে। আটক অন্য দুজনের নাম মো. রবিন ও মো. ফয়সাল। মোন্তাসেবুল রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলমের (লাট্টু) ছেলে। তাঁদের বাড়ির নিচতলায় ওই কোচিং সেন্টারের অবস্থান। তাঁরা রাজশাহী সিটির সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের আত্মীয়। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় মোন্তাসেবুল আলমকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ওই মামলা থেকে অব্যাহতি পান তিনি।

অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশি অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ড্যাগার, পাঁচটি উন্নত মানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজারগান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জাম, ছয়টি কম্পিউটার সেট, ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি–বিদেশি মদ ও ১১টি নাইট্রোজেন কার্টিজ। এগুলো তাজা অবস্থায় ছিল। পরে বম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে।

এদিকে দুপুরে অভিযান চলাকালে আটক রবিনের মা নাসরিন বেগম এসে কান্নাকাটি শুরু করেন। তিনি দাবি করেন, তাঁর ছেলে কিছুই জানে না। এক মাস আগে সে (রবিন) এখানে ঘর ধোয়ামোছার কাজ শুরু করে।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা…

    পড়া চালিয়ে যান
    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর জেলা সংবাদদাতা:জাজিরায় দোলা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘাতক শওকত শেখ ও রুমা আক্তারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline