রাজশাহীতে কৃষক পাচ্ছে আধুনিক সেচ ব্যবস্থা

রাজশাহীতে কৃষক পাচ্ছে আধুনিক সেচ ব্যবস্থা।
দেড় যুগ আগেও এসব জেলায় সেচের অভাবে অনাবাদি পড়ে থাকত শত শত হেক্টর জমি। শুষ্ক মৌসুমে ফসলি জমির মাটি ফেটে যেত। শুধু বর্ষাকালেই কৃষকেরা এক মৌসুমে চাষাবাদ করতে পারতেন। কিন্তু বরেন্দ্র সেচ প্রকল্প চালুর পর সেই দৃশ্য পাল্টে গেছে।

বর্তমানে স্মার্ট প্রিপেইড কার্ডের মাধ্যমে ঘণ্টাপ্রতি ১২০ থেকে ১৪৫ টাকায় সেচ সুবিধা পাচ্ছেন কৃষকেরা। ফলে আউশ, আমন ও রবি মৌসুমে কোনো জমি অনাবাদি থাকছে না। সরিষা, ভুট্টা, পেঁয়াজ ও আলুসহ নানা ধরনের ফসলের সমারোহ দেখা যাচ্ছে বরেন্দ্র অঞ্চলে।

বিএমডিএ’র রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, সেচ কার্যক্রম চালু রাখতে গভীর নলকূপ স্থাপন এবং নদী-খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করা হচ্ছে। তবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ভূ-উপরস্থ পানি ব্যবহারে গুরুত্ব দেয়া হচ্ছে। কৃষকদের পানি সাশ্রয়ী ফসল চাষে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে।

রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া ও পাবনায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপে পানি উঠছে না। প্রায় ২০০টি ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে গেছে।

বিএমডিএর সেচ উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খান জানান, এসব এলাকায় নতুন গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বরেন্দ্র অঞ্চলে ৯ হাজার ১০০টি গভীর নলকূপের মাধ্যমে প্রায় ৫ লাখ কৃষকের ৩ লাখ হেক্টর জমিতে সেচ দেয়া হচ্ছে। কৃষকেরা এই উদ্যোগকে কৃষি উৎপাদনের জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পশ্চিম ছয়গাঁও এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত…

    পড়া চালিয়ে যান
    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি বি, এন, পি, চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী , দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুসাস্হ কামরায় দোয়া ও মিলাদ মহফিল এর আয়োজন করেন, রাজশাহী…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline