রাজশাহীতে আজীবন বহিষ্কার ২ বি, এন, পি নেতা

রাজশাহীতে দলীয় শৃংখলা ভংগের কারণে, ২ বি, এন , পি, নেতা আজীবন বহিষ্কার করা হয়েছে ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রাজশাহীতে বিএনপির দুই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ জুন) জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম এবং উপজেলার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। 

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাইদ (চাঁদ), সদস্যসচিব বিশ্বনাথ সরকার ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (মার্শাল) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। 

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আনোয়ারুল ইসলাম একজন প্রধান শিক্ষককে স্কুলে যেতে দিচ্ছেন না। এ জন্য শোকজ করেছিলাম। তিনি জবাব দিলেও সেটি গ্রহণযোগ্য না। তাই তাকে বহিষ্কার করা হলো। এছাড়া রফিকুল ইসলাম দুই সেনাসদস্যের বাড়িতে হামলা করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাই তাকেও বহিষ্কার করা হলো।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline