পবিত্র মাহে রমজান উপলক্ষে নড়িয়া উপজেলার হাট-বাজার মনিটরিং কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মার্চ) সকাল ১১টায় নড়িয়া উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, নড়িয়া উপজেলা প্রতিটা বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন সহ বাজার কমিটি ভেজাল খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অসাধু ব্যবসায়ীদের বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিনিয়ত মোবাইল কোড পরিচালনা করা হবে।
পবিত্র রমজানে যেন কোন গ্রাহকের কষ্ট না হয় সমস্ত পণ্য সাধ্যের মধ্যে রাখতে হবে দাম বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা করা যাবে না। এ ব্যাপারে প্রত্যেক বাজার কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন নাগরিকদের বাজারের খোঁজখবর নেয়ার নির্দেশ দেন। কোন অসাধু ব্যবসায়ী যেন বাজারে সিন্ডিকেট তৈরি করতে না পারে এ ব্যাপারে সর্বদা মনিটরিং করা হবে বলেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন নড়িয়া থানা অফিসার ইনচার্জ আসলাম উদ্দীন মোল্লা,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ভারপ্রাপ্ত আবুল বাসার, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, উপজেলা (পূর্ব) জামায়াতে ইসলামীর আমীর কাজী আবুল বাসার ,নড়িয়া পৌরসভা বনিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বেপারী,সাধারন সম্পাদক অলিল মোল্লা,ঘরিসার বাজার কমিটির সাধারণ সম্পাদক রুমান হাওলাদার,ভোজেশ্বর বাজার কমিটির সভাপতি ইদ্রিস গোরাপী,গোলার বাজার বণিক সমিতির সভাপতি লোকমান হোসেন পালোয়ান, সহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা বণিক সমিতির নেতৃবৃন্দ সহ আরো অনেকেই। সভায় বাজার মনিটরিং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। যে কোন বাজারে অনিয়ম দেখলে সাথে সাথে প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।
রাব্বি ছৈয়াল
শরীয়তপুর প্রতিনিধি






