আজ সখিপুর মোল্লার হাট এলাকায় গণসংযোগ করেন জাতীয় ডক্টরস ফোরামের মহাসচিব ও নড়িয়া-সখিপুর (শরীয়তপুর-২) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন।
ডা. বকাউল বলেন,
“জনগণের ভালোবাসা, আস্থা ও দোয়া নিয়েই এগিয়ে যেতে চাই। আমাদের রাজনীতির মূল ভিত্তি হবে—সততা, সেবা আর স্বচ্ছতা।”
একজন চিকিৎসক, সমাজসেবক ও সচেতন নাগরিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরেই জনগণের পাশে ছিলেন এবং থাকবেন বলেই আশ্বস্ত করেন।
নেতৃত্ব যদি মানবিক হয়, পরিবর্তন তখনই সম্ভব।





