বিদ্যুৎ ব্যবহারের চেয়েও বিল বেশী কেন????

ভুতুড়ে বিদ্যুৎ বিলে চরম ভোগান্তিতে রাজশাহী বিভাগের গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রতি মাসে ব্যবহারের চেয়ে বেশি আসছে বিল। এ নিয়ে বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা।

রাজশাহী বিভাগে নেসকোর প্রায় ১১ লাখ ৩২ হাজার গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার ব্যবহার করেন ৩ লাখ গ্রাহক।

রাজশাহীর পবা উপজেলার নওহাটার একটি বাড়িতে ভাড়া থাকেন ব্যবসায়ী মনিরুল ইসলাম। মাসের পর মাস অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তিনি। প্রতি মাসে ব্যবহারের চেয়ে বেশি বিল আসার অভিযোগ তার।

মনিরুল ইসলাম বলেন, এখনও গরম পড়েনি। তাই ফ্যান-এসি চলে না। তারপরও বিল বেশি আসছে। একাধিকবার অভিযোগ জানানো হলেও সমাধান নেই।

শুধু মনিরুল নয়, তার মতো অনেকেরই একই অবস্থা। রাজশাহী বিভাগে নেসকোর প্রায় ১১ লাখ ৩২ হাজার গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার ব্যবহার করেন ৩ লাখ গ্রাহক।

তাদের অভিযোগ, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার সঙ্গে কেটে নেয়া হয় বিভিন্ন চার্জ। পুরানো মিটারের ক্ষেত্রে নিজেদের খেয়ালখুশি মতো বিল নির্ধারণ করছে কর্মরতরা। এ নিয়ে নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতিতে একাধিকবার অভিযোগ দিয়েও কোন সমাধান মিলছেনা।

গ্রাহকরা বলছেন, আগে মাসে ৫০০-৭০০ টাকা বিল আসলেও, বর্তমানে সেটি আসছে ১৫০০-২০০০ টাকা। ইচ্ছে করে বাড়তি বিল করছেন কর্মকর্তারা। তবে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) দাবি, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সমাধান করে দেয়া হচ্ছে।

রাজশাহী নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম চৌধুরী বলেন, প্রিপেইড মিটারে বেশি বা কম বিল আসার সুযোগ নেই। তবে আগের মিটারে ম্যানুয়ালি বিল হিসাব করা হয়, সেখানে কিছুটা ভুল হতে পারে। অভিযোগ পেলে যাচাই-বাছাই শেষে সমাধান করা হচ্ছে বিষয়গুলো।

রাজশাহী বিভাগে ৪২ লাখ গ্রাহক দৈনিক গড়ে নেসকোর সাড়ে ৩শ মেগাওয়াট ও পল্লী বিদ্যুতের সাড়ে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন। দ্রুত এ সমস্যার সমাধান হবে, এটাই সকলের প্রত্যাশা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline