বিএনপি নেতা মতিউর রহমানসাগরের নেতৃত্বে নড়িয়ার ঘরিষারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আলহাজ্ব শফিকুর রহমান কিরন এর পক্ষে ধানের শীষের ভোট প্রার্থনায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়নে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকালে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুর রহমানের কিরণের নির্দেশে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২০১৬ সালে ঘড়িষার ইউনিয়ন বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মতিউর রহমান সাগরের নেতৃত্বে ঘড়িষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় আলহাজ্ব মতিউর রহমান সাগর বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়। এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিক-নির্দেশনা। বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষমতায় আসলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। আগামী সংসদ নির্বাচনেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরন শরীয়তপুর-২ তথা নড়িয়া-সখিপুরের সংসদ সদস্য হয়ে এই জনপদকে এগিয়ে নিবেন। এছাড়াও তিনি মন্ত্রী হবেন, ইনশাআল্লাহ। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline