বাঘায় বোমা বানাতে গিয়ে উড়ে গেল হাতের কব্জি

রাজশাহীর বাঘায় বোমা বানাতে গিয়ে উড়ে গেল হাতের কব্জি।
হঠাৎ বোমাটি বিস্ফোরিত হয়ে সজিব হোসেন (২০) নামের এক কলেজছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার বিকালে উপজেলার বাঘা পৌরসভার দালালপাড়া গ্রামের এক আমবাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আহত সজিব হোসেন উপজেলার জোতরাঘব উচ্চ বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সজিব হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন, একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) ও সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭) মিলে নিজ এলাকার এক আমবাগানে বোমা তৈরি করছিল। এ সময় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেনের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

সহযোগী রাকিব হোসেন ও শাকিব হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার রাকিব ও শাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। রাকিব ও শাকিব স্থানীয় ভোকেশনালের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
এ বিষয়ে আহত সজিব হোসেনের পিতা জয়নাল হোসেন বলেন, ‘ঈদকে সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে সঙ্গে নিয়ে পটকা (বোমা) তৈরি করতে গিয়ে বিস্ফোরিত হয়ে আমার ছেলের সজিব হোসেনের হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কোনো পরিকল্পনা করার জন্য এ ঘটনা করেনি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বাঘা মেলা কমিটির ইজারাদার শফিউর রহমান শফি বলেন, ৫০০ বছরের ঈদমেলা নষ্ট করার টার্গেট নিয়ে তারা বোমা তৈরি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরণ আইনে মামলা করা হবে।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা…

    পড়া চালিয়ে যান
    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর জেলা সংবাদদাতা:জাজিরায় দোলা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘাতক শওকত শেখ ও রুমা আক্তারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline