প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে ।
রাজশাহীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক স্থাপিত প্রিপেইড মিটার বাতিলসহ তিন দফা দাবিতে মানববন্ধন হয়েছে।

রাজশাহী সচেতন নাগরিক সমাজের ব্যানারে , নগরীর হেতেম খা এলাকায় নেসকো কার্যালয়ের সামনে এ মানবববন্ধন হয়। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে তুলে ধরা দাবিগুলো হলো- ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে, ৫০-৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের একই মূল্য নির্ধারণ করতে হবে ও গ্রাহকদের কাছ থেকে নেওয়া ডিমান্ড চার্জ বাতিল করতে হবে।

আয়োজকরা অভিযোগ করেন, ডিজিটাল প্রিপেইড মিটার সাধারণ মানুষের জন্য ভোগান্তির সৃষ্টি করছে। এটি জনদুর্ভোগ ও জনবিরোধী সিদ্ধান্ত। রাজশাহীতে সরকারি অফিসে পোস্ট-পেইড মিটার চালু থাকলেও সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রিপেইড মিটার। এতে ভোগান্তি ও অতিরিক্ত বিলের বোঝা বাড়ছে। তাই অবিলম্বে এ ধরনের মিটার স্থাপন বন্ধ করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই তিন দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। জরিপ ছাড়া জোরপূর্বক গ্রাহকদের ওপর এই প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া যাবে না। রাজশাহীতে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় নগরবাসী কঠোর আন্দোলনে নামবে।

মানববন্ধন শেষে আয়োজকদের একটি প্রতিনিধি দল নেসকো কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন। সেখানে উল্লেখ করা হয়, আগে টাকা পরে বিদ্যুৎ এই নীতি রাজশাহীবাসী মেনে নেবে না। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত হয়েছিল, যা একচেটিয়া বাণিজ্যিক স্বার্থে একটি চক্রের হাতে নিয়ন্ত্রিত ছিল। এর ফলে সাধারণ মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, প্রিপেইড মিটারে মাঝেমধ্যে ভুতুড়ে বিল আসে। কারিগরি ত্রুটি দেখা দেয় ব্যালেন্স না দেখা যাওয়া, রিচার্জ করার পরও ইউনিট না পাওয়া, সার্ভার সমস্যায় অকেজো হয়ে যাওয়া ইত্যাদি। মিটার নষ্ট হলে বদলি হিসেবেও প্রিপেইড মিটার নিতে বাধ্য করা হচ্ছে। রিচার্জ করার সময় অতিরিক্ত ভ্যাট ও সার্ভিস চার্জ কাটা হচ্ছে। বয়স্ক ও অশিক্ষিতদের জন্য এ মিটার ব্যবহার জটিল হয়ে পরে ।

কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, বিএনপির বোয়ালিয়া পশ্চিম থানার আহ্বায়ক শামসুল হোসেন মিলু, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা…

    পড়া চালিয়ে যান
    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর জেলা সংবাদদাতা:জাজিরায় দোলা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘাতক শওকত শেখ ও রুমা আক্তারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline