নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ পারভেজের বিদায়ী নৈশভোজ অনুষ্ঠিত

শরীয়তপুর নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ পারভেজ এর বদলিজনিত বিদায় উপলক্ষে আজ রাতে এক নৈশভোজের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শনিবার ১৫ ই ফেব্রুয়ারি সন্ধ্যা আটটায় নড়িয়া উপজেলায় নড়িয়া বাজারে মাঝি প্লাজায় ফুট রিপাবলিক রেস্টুরেন্টে নড়িয়া উপজেলা  প্রেসক্লাবের আমন্ত্রণে নৈশভোজে মিলিত হন।

মোহাম্মদ পারভেজ তার নতুন দায়িত্বে যোগদানের আগে নড়িয়া উপজেলার সাংবাদিকদের সাথে শেষবারের মতো আনুষ্ঠানিকভাবে দেখা করেন। নৈশভোজে উপস্থিত সাংবাদিকরা তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানানো হয়।

মোহাম্মদ পারভেজ তার বক্তব্যে নড়িয়া উপজেলার জনগণ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কর্মস্থলে গিয়েও নড়িয়ার উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার আশ্বাস দেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম উদ্দিন মোল্লা, নড়িয়া প্রেস ক্লাবের সভাপতি, খালেক হোসেন ইমন পেদা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক নুরে আলম জিকু,সহ-সভাপতি মাহবুব খান, সহ সভাপতি সোহাগ খান সুজন, যুগ্মসাধারণ সম্পাদক রকি আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ জামাল হোসেন, কোষাধক্ষ্য মোঃ রাব্বি ছৈয়াল, ক্রিয়া সম্পাদক মোঃ সোহাগ খাকী, সাধারণ সদস্য জিয়াউল হক টিটু, জীবন রায়হান, মোহাম্মদ নাহিদ ও  বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা।

সোহাগ খাকী

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা…

    পড়া চালিয়ে যান
    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর জেলা সংবাদদাতা:জাজিরায় দোলা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘাতক শওকত শেখ ও রুমা আক্তারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline