নড়িয়া উপজেলার নবাগত ইউএনও আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকাল দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় নবাগত ইউএনও আমিনুল ইসলাম বুলবুল নড়িয়ার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে আমি কাজ করব। সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাংবাদিকরা নড়িয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি খালেক হোসেন ইমন পেদা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ছৈয়াল, সহ-সভাপতি মাহবুব খান, দপ্তর সম্পাদক জামাল হোসেন, কোষাধ্যক্ষ রাব্বি ছৈয়াল, ক্রিয়া সম্পাদক সোহাগ খাকী, যুগ্ম সাধারণ সম্পাদক রকি আহমেদ, সাধারণ সদস্য জিয়াউল হক টিটু, বারেক ভুইয়া, মোঃ হাসান, ইঞ্জিনিয়ার মাহবু ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভা শেষে নবাগত ইউএনও সকলের সহযোগিতা কামনা করেন এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সোহাগ খাকী

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা…

    পড়া চালিয়ে যান
    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর জেলা সংবাদদাতা:জাজিরায় দোলা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘাতক শওকত শেখ ও রুমা আক্তারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline