নড়িয়ায় সরকারি গাছ কাটার অভিযোগ রিতা আক্তারের বিরুদ্ধে

শরীয়তপুর নড়িয়াউপজেলায় বন বিভাগের  অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ উঠেছে  কদমতলা বাজারের রিতা আক্তারের বিরুদ্ধে।

গত ২৮ ফেব্রুয়ারী রাতের আধারে রিতা আক্তার শ্রমিক নিয়ে গাছ টি কেটে নিয়ে যায়।

কেটে ফেলা চাম্বল জাতের গাছটির বয়স আনুমানিক ৪০ বছর, যেটি থেকে অন্তত ১০০ ঘনফুট কাঠ হবে।

তবে রিতা আক্তার দাবি করেন, তিনি গাছ কাটার জন্য উপজেলা বন বিভাগের কেরানি ফায়েউজ্জামান থেকে মৌখিকভাবে অনুমতি নিয়েছেন।

যদিও উপজেলা বন বিভাগের কেরানি ফায়েউজ্জামান জানিয়েছেন, তিনি গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না।

তিনি বলেন,আমি গাছ কাটার বিষয়ে কিছুই জানিনা।

স্থানীয়রা জানান, উপজেলার ভূমখাড়া ইউনিয়নের কদমতলা এলাকায় সড়কের পাশ থেকে একটি সরকারি গাছ কেটে নিয়ে যায়  রিতা আক্তার।যার আনুমানিক বাজার মূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকা।

তবে বন আইন অনুযায়ী, অনুমতি ছাড়া গাছ কাটা দণ্ডনীয় অপরাধ।

নাম প্রকাশে অনিচ্ছুক কদমতলা বাজারের থেকে কয়েকজন জানান,আমরা দেখেছি বন বিভাগ থেকে লোক এসে গাছ কাটতে না করে যায়।কিন্তু রাতের অন্ধকারে রিতা শ্রমিক নিয়ে গাছ কেটে ফেলে।

কোন অনুমোদন ছাড়া সড়কের গাছ কেটে ফেলায় রিতা আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে জেলা বন কর্মকর্তা হাবিবুর রহমান জানান,গাছ কাটার বিষয় টি আমার জানা নেই, তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল কে এ বিষয়টি জানতে একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

সোহাগ

নড়িয়া শরীয়তপুর প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরের জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ সমাবেশ, সম্পুর্ন শার্টডাউন ও তালা কর্মসূচি পালন করছেন। বুধবার ০৩ ডিসেম্বর সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক…

    পড়া চালিয়ে যান
    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়াতপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম পালং সদর উপজেলায় নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ করেন। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল থেকে দিনব্যাপী ডোমসার, চিকন্দি, তুলাষার,…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ
    রাজশাহীতে বিডি জব এর চাকরি মেলা
    রাবি দুই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline