নড়িয়ায় মসজিদের টাকা বুঝিয়ে না দেয়ায় উন্নয়ন কাজ বন্ধ

শরীয়তপুরের নড়িয়ায় মসজিদের টাকা বুঝিয়ে না দেয়ায় উন্নয়ন কাজ বন্ধ । ৪ (মার্চ) সোমবার উপজেলার ঘড়িষার ইউনিয়নের ঘড়িষার বাজার মসজিদ গিয়ে জানা যায়,ঘড়িষার বাজার জামে মসজিদের সাবেক ক্যাশিয়ার সেলিম মৃধা মসজিদের টাকা নতুন কমিটিকে বুঝিয়ে না দেয়ায় মসজিদের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে। 

এ বিষয়ে মসজিদের মুসল্লী এবং মসজিদ কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জামাল ভূইয়া বলেন,নতুন কমিটি করা হয় গত জানুয়ারি মাসে।এতে তার পরের দিন সাবেক কমিটির ক্যাশিয়ার সেলিম মৃধা কে মসজিদের সকল আয় এবং ব্যায় নতুন কমিটির কাছে বুঝিয়ে দিতে বলা হয়।এতে তিনি বিভিন্ন তালবাহানা শুরু করেন।পরবর্তীতে তাকে সবাই মিলে চাপ প্রয়োগ করলে তিনি বলেন আমাকে ১০/১২ দিন সময় দিতে হবে। এতে তাকে সে সময় দেয়া হয়।কিন্তু সে সময় মতো তার কাছে আয় এবং ব্যায়ের বিষয় বুঝিয়ে দিতে বলা হলে তিনি বলেন,অনেক দিনের ব্যাপার এগুলো গুছিয়ে দিতে অনেক সময়ের প্রয়োজন। আমি তো বলেছি সময় লাগবে। 

পরবর্তীতে মসজিদ কমিটির সভাপতি এ্যাড.ফিরোজ আহমেদ এর বাড়ি গিয়ে মসজিদের ক্যাশিয়ার সেলিম মৃধা কিছু টাকা নিয়ে তার কাছে দিতে চায় এতে সভাপতি জানান,সবার মতামত ছাড়া আমি একা এ টাকা বুঝে নিতে পারবো না।

এ বিষয়ে মসজিদের সভাপতি এ্যাড. ফিরোজ আহমেদের সঙ্গে কথা বলতে চাইলে মুসল্লীগন জানান,তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। তবে পদত্যাগ কেন করেছেন আমরা সে বিষয় টি জানতে পারিনি। 

এদিকে মসজিদের টাকা বুঝিয়ে দেয়ার বিষয়ে সাবেক ক্যাশিয়ার সেলিম মৃধার সাথে কথা হলে তিনি গণমাধ্যমকে জানান,আমি ঘড়িষার বাজার জামে মসজিদের ক্যাশিয়ার ছিলাম দীর্ঘ ৯ বছর। এতো দিনের হিসাব আমি আস্তে আস্তে হিসাব মিলাচ্ছি,এ ছাড়াও নতুন কমিটির সভাপতি এবং দুজন উপদেষ্টা পদত্যাগ করেছেন। নতুন কমিটি ঠিক হলে আমি সমস্ত আয় এবং ব্যায় বুঝিয়ে দিবো।

এদিকে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু আলেম থেকে জানা যায়, তিনি বলেন, গত কয়েকদিন আগে আমাকে জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন ভাই আমাকে ফোন করেন। তিনি বলেন নতুন কমিটিকে জানিয়ে দিবেন সাবেক ক্যাশিয়ারের সাথে মসজিদের বিষয়ে যে লেনদেন রয়েছে তা নিয়ে কোন ঝামেলা যেনো না হয়।আমি এসে বিষয় টি সুন্দর ভাবে সবাই কে নিয়ে বসে সমাধান করবো।

সোহাগ

নড়িয়া শরীয়তপুর প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা…

    পড়া চালিয়ে যান
    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর জেলা সংবাদদাতা:জাজিরায় দোলা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘাতক শওকত শেখ ও রুমা আক্তারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline