তিন দফা দাবিতে নড়িয়ায় জামায়াতের মানববন্ধন

শরীয়তপুরের নড়িয়ায় তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় পৌরসভার সামনে নড়িয়া-শরীয়তপুর মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি তোলেন—দীর্ঘ আট বছর ধরে নির্মাণাধীন কীর্তিনাশা সেতুর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, নবনির্মিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অবিলম্বে চালু করতে হবে এবং পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করতে হবে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নড়িয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও পূর্ব শাখার আমির মাওলানা কাজী আবুল বাশার এবং সঞ্চালনা করেন পশ্চিম শাখার আমির ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলাম ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব হাসেমী।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন, পৌরসভা মেয়র পদপ্রার্থী ও উপজেলা নায়েবে আমির মোর্শেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার হাওলাদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. জাকির হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি নুরুননবী সিদ্দিকী প্রমূখ।

বক্তারা বলেন, নড়িয়া একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা হলেও দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। কীর্তিনাশা সেতু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো মৌলিক প্রকল্পগুলোর দীর্ঘসূত্রতা জনগণের দুর্ভোগ বাড়িয়েছে।

তারা আরও অভিযোগ করেন, পদ্মা নদীতে অনিয়ন্ত্রিত ও অবৈধ বালু উত্তোলনের ফলে নড়িয়া শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। এই ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ না হলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে জামায়াতের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মী ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, পৌর সহরের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

রাব্বি ছৈয়াল 

শরীয়তপুর প্রতিনিধি 

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline