নড়িয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় উপজেলার বিহারীলাল উচ্চ বিদ্যালয় মাঠে নড়িয়ার বিশিষ্টজন ও জনশক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। 

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনডিএফ সেক্রেটারি জেনারেল ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। তিনি  তার বক্তব্যে বলেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। তাই রাজনীতি করার আগে নিজেদের নৈতিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালী করতে হবে। আসুন, এই রমজানে আমরা কোরআনকে সহীশুদ্ধভাবে পড়ার, বোঝার ও এর আলোকে সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিই।”

নড়িয়া উপজেলা পূর্বের আমীর মাওলানা কাজী আবুল বাশারের সভাপতিত্বে এবং উপজেলা পশ্চিমের আমীর ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য মাওলানা মাসুম বিল্লাহ সহ উপজেলা বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ, আলেম উলামা, শিক্ষক, ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী আবুল বাসার। তিনি বলেন, “রমজান আমাদের জন্য বিশেষ নিয়ামত। এই মাসের প্রতিটি মুহূর্ত যেন আমরা সৎকর্মে ব্যয় করি এবং ইসলামের সুমহান আদর্শ অনুসরণ করি।

ইফতার মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রাব্বি ছৈয়াল 

শরীয়তপুর প্রতিনিধি:

  • সম্পর্কিত পোস্ট

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরের জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ সমাবেশ, সম্পুর্ন শার্টডাউন ও তালা কর্মসূচি পালন করছেন। বুধবার ০৩ ডিসেম্বর সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক…

    পড়া চালিয়ে যান
    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি বি, এন, পি, চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী , দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুসাস্হ কামরায় দোয়া ও মিলাদ মহফিল এর আয়োজন করেন, রাজশাহী…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ
    রাজশাহীতে বিডি জব এর চাকরি মেলা
    রাবি দুই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline