দূর্গাপুরে ২ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজশাহীর আদালত চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওই গ্রেপ্তার হওয়া নেতাদের স্বজনরা জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাওকান্দি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোজ্জামেল হক (৫৯) এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও একই কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন (৫৭)।

পুলিশ জানায়, বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে চক জয়কৃষ্ণপুর এলাকার শাহাদত হোসেন নামের এক ব্যক্তি গত বছর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে মোজ্জামেল হক ও আব্দুল মতিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে ।

মঙ্গলবার গ্রেপ্তারকৃত আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত দু’জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন, রাজশাহী-৫ আসনের সাবেক সাংসদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ ও পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু প্রমুখ।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline