National Doctors Forum (NDF)-এর মহাসচিব এবং নড়িয়া-সখিপুর (শরীয়তপুর-২) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে “Career Guideline & Intern Reception Program – 2025” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন—
“দেশটাকে ভালোবাসো। এই দেশকে মুক্ত করতে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, চোখ হারিয়েছে, অঙ্গহানি হয়েছে। আজও সেই পঙ্গু মানুষরা হাসপাতালে চিকিৎসাধীন। এই আত্মত্যাগ তখনই সফল হবে, যখন আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে দেশকে সেবা করবো।”
দুর্নীতিবাজ , চাঁদাবাজ কে দেশপ্রেমিক হিসাবে মানতে নারাজ তিনি.
তিনি আরও বলেন—
“দুর্নীতিবাজ আর দেশপ্রেমিক একসাথে যায় না। একজন চিকিৎসক যেন কোনও দুর্নীতির স্পর্শে না আসে। যা বিবেক সায় দেয় না, তা এড়িয়ে চলাই শ্রেয়।”
তরুণ চিকিৎসকদের উদ্দেশ্যে এই বক্তব্য ছিলো অনুপ্রেরণাদায়ক ও নৈতিকতামূলক—একটি সুন্দর ও ন্যায়ের বাংলাদেশ গড়ার বার্তা।





