দিনের বেলায় ভ্যান চালককে কুপিয়ে টাকা ছিনতাই

রাজশাহীর পুঠিয়ায় এক ভ্যান চালকে মারাত্মকভাবে কুপিয়ে টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ২০ মার্চ দুপুর দেড়টার দিকে ওই ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গাওপাড়া ঢালান এলাকার মোঃ আলমগীরের ছেলে, আলম আলী নাটোর-রাজশাহী মহা সড়ক দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলেন, পথিমধ্যে হেলমেট পরা তিন যুবক মোটরসাইকেল নিয়ে এসে পথ আগলে কিছু বুঝে ওঠার আগেই তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে, আলমের নিকট থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন দিন দুপুরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আলমের দুই পা, দুই হাত, বুকে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। দিনে দুপুরে এমন ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওই ঘটনায় এখন ওকে গ্রেপ্তার হয়নি।

এ বিষয়ে আহত আলম আলী বলেন, আমি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম পিছন থেকে মোটরসাইকেল নিয়ে এসে আমাকে ডাক দেয়। আমি কাছে যেতেই আমার উপর ছুরি চাপাতি দিয়ে হামলা চালায় এবং আমার মাথায় বাড়ি দিয়ে ফেলে দেয়। পরে আমার কাছে থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায় তারা তিনজনেই হেলমেট পড়া ছিল।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা…

    পড়া চালিয়ে যান
    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর জেলা সংবাদদাতা:জাজিরায় দোলা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘাতক শওকত শেখ ও রুমা আক্তারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline