তারুণ্য ভবিষ্যৎ, ভবিষ্যৎ বাংলাদেশ” স্লোগানে ২৮ মে ২০২৫ ঢাকায় তারুণ্যের রাজনৈতিক ভাবনা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে শরীয়তপুরে নড়িয়া উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
“নড়িয়া উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি মোঃ ফজলুল ওয়াহেদ খান (নিক্সন) এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নড়িয়া উপজেলার সাধারন সম্পাদক মাহাবুব রহমান খোকন।
সভায় বক্তব্য রাখেন, সহসভাপতিবূন্দ মোঃ মালেক দেওয়ান, রিয়াজুল ইসলাম রুবেল, মোস্তাফিজুর রহমান।
পৌরসভা যুবদলের সাধারন সম্পাদক আবুল বাশার সিকদার, যুগ্নসম্পাদক মামুন লস্কর, সাখাওয়াত খলিফা।
আরো বক্তব্য রাখেন নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতৃবিন্দ।
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বি এম আজিজুল হাকিম আরো অন্যান্য নেতৃবিন্দ।





