তানোরে সন্ত্রাসীদের হামলার শিকার হলেন সাংবাদিক

রাজশাহীর তানোরে মিঠুন সরদার নামের একজন সাংবাদিকে সন্ত্রাসীরা হামলা করে।
তানোর উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিঠুন সরদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে সহকর্মীর উপরে হামলার খবর পেয়ে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন সহকর্মীর খোঁজ-খবর নিতে রাতেই তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তার সঙ্গে ছিলেন সংগঠনের রাজশাহী বিভাগীয় দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী ও কার্যনির্বাহী সদস্য মিশাল মন্ডল। তারা রাত ১টা ৩০ ঘটিকার সময় তানোর পৌঁছালে সংগঠনের তানোর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম রনি,তানোর সাংবাদিক ক্লাবের সোহানুল হক পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের সঙ্গে যোগ দেন।

সাংবাদিক মিঠুন সরদারের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, “তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তার মাথায় ৬টা সেলাই দেয়া লেগেছে। আমরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। তবে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে।”

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত সাংবাদিকের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের অনুরোধ জানান। পাশাপাশি, তারা তানোর থানা পুলিশের প্রতি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

জাতীয় সাংবাদিক সংস্থা
রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

সংগঠনের পক্ষ থেকে আহত সাংবাদিক মিঠুন সরদারের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline