তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল গ্রামে।

নিহত যুবক কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল গ্রামের রশিদুল ইসলামের ছেলে তারেক ইসলাম (২৫)। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত যুবক তারেক ইসলাম পারিবারিক কলহের জের ধরে নিজের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত তারেক ইসলামের বিয়ে হয়েছে মাস খানেক আগে। সে বিভিন্ন উপজেলায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ব্যবসা করতো।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশ পোস্টমর্টেম করা হলে আত্মহত্যার রহস্য উদঘাটন করা যাবে।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline