ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরামের কমিটি হস্তান্তর ও ইফতার মাহফিল সম্পন্ন!
সভাপতি আসিফ ইমাম সেক্রেটারি আবু দাউদ
শরীয়তপুর জেলার ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরামের কমিটি হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ই রমজান ঢাকার বাংলামোটরের রুপায়ন টাওয়ারের একটি হলরুমে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি তাহমিদ জামানের সভাপতিত্বে বিপুল সংখ্যক ছাত্রদের উপস্থিতিতে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আসিফ ইমাম’কে এবং সেক্রেটারী হিসেবে মনোনীত হয়েছে শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের মেধাবী শিক্ষার্থী মোহাম্মাদ আবু দাউদ।
নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে হাফেজ নুর রহমান ওরফে আব্দুল্লাহ্,রাকিব বাপ্পি, রেদওয়ান আহমেদ সাগর, আব্দুল্লাহ্ আল মাহমুদ,মারুফ খান,সাদ আল আমিন, নওফেল ইসলাম নাবিল, আব্দুর রহমান তামিম, খায়রুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর সেক্রেটারি জেনারেল এবং শরীয়তপুর ওয়েল ফেয়ার ফোরাম এর সভাপতি বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মাহমুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ওয়েল ফেয়ার ফোরাম এর সেক্রেটারি মোহাম্মদ হেদায়েত উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুদ কবির রানা, বিশিষ্ট ভাসকুলার সার্জন ডাঃ একেএম জিয়াউল হক, মোহাম্মদ আসাদুজ্জামান রাসেল, আমিনুল ইসলাম সোহেল,আব্দুর রহমান শাকিল,আবু জাফর মোহাম্মদ শাহীন, শাখাওয়াত কাউসার, ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম বিল্লাল হোসেন ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান হাশেমী প্রমূখ।






