ডামুড্যায় অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকায় ব্যাটারিচালিত অটোর মোটরে ওড়না পেঁচিয়ে মাথা দ্বিখণ্ডিত হয়ে আসিমা বেগম (৩২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিমা বেগম পূর্ব ডামুড্ডা ইউনিয়নের দাইমিচর ভয়রা গ্রামের আসাদ হাওলাদারের স্ত্রী। তাদের একমাত্র ছেলে আয়মনকে নিয়ে ঢাকা থেকে স্বামীর বাড়িতে আসেন আকিকার অনুষ্ঠানের জন্য।

স্থানীয়রা, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আসিমা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। ছেলের আকিকার মাংস নিয়ে তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। ডামুড্যা বাজার থেকে শরীয়তপুরগামী একটি ব্যাটারিচালিত অটোতে ওঠার পর কুতুবপুর এলাকায় অটোর মোটরের সাথে তার ওড়না পেঁচিয়ে যায়। এতে মুহূর্তেই তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে ডামুড্যা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, “সকালে বাজারে যাওয়ার পথে শুনি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি অটোতে দেহ আর রাস্তার পাশে মাথা পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।”

নিহতের স্বামী মোহাম্মদ আসাদ হাওলাদার বলেন, “গতকাল আমার ছেলের আকিকা ছিল। এজন্য পরশুদিনই স্ত্রী ঢাকা থেকে আসে। আজ সকালে তিনি বাবার বাড়ি যাচ্ছিলেন। কিছুক্ষণ পরই ফোনে শুনি দুর্ঘটনার খবর। এসে দেখি স্ত্রী আর বেঁচে নেই। আমি এর সঠিক তদন্ত ও বিচার চাই।”

ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। দেখি অটোর মোটরের সাথে নিহতের ওড়না পেঁচানো এবং দেহ বিভক্ত অবস্থায় রয়েছে। আমরা দ্রুত মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

  • সম্পর্কিত পোস্ট

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরের জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ সমাবেশ, সম্পুর্ন শার্টডাউন ও তালা কর্মসূচি পালন করছেন। বুধবার ০৩ ডিসেম্বর সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক…

    পড়া চালিয়ে যান
    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি বি, এন, পি, চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী , দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুসাস্হ কামরায় দোয়া ও মিলাদ মহফিল এর আয়োজন করেন, রাজশাহী…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ
    রাজশাহীতে বিডি জব এর চাকরি মেলা
    রাবি দুই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline