জামায়াতের সমাবেশকে কেন্দ্র করেরাজশাহীতে ব্যপক প্রস্তুতি

জামাতের সমাবেশ উপলক্ষে রাজশাহীতে ব্যপক প্রস্তুতি ।
ঢাকায় শনিবারের সমাবেশে অংশ নিতে নেতা-কর্মীদের আনা-নেওয়ার জন্য তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে এসব ট্রেন একবার করে চলাচল করবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জামায়াতের আবেদনের প্রেক্ষিতে পৃথক চিঠিতে এ অনুমোদন দেন। এতে বলা হয়, রাজশাহী মহানগর জামায়াতের আবেদনে রাজশাহী থেকে ১৮ জুলাই দিবাগত রাত ১টায় বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সকাল ৬টায় পৌঁছাবে।রাজশাহী ট্যুর গাইড

সমাবেশ শেষে ১৯ জুলাই রাত ৮টায় ঢাকায় থেকে ফিরতি যাত্রা শুরু করবে এবং রাত ১টা ১৫ মিনিটে রাজশাহী পৌঁছাবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রা বিরতি করবে। ট্রেনটি মধুমতি এক্সপ্রেসের রেক ব্যবহার করে চলবে।

সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছাড়বে এবং সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। ফিরতি ট্রেন রাতে ১১টা ৫৫ মিনিটে ঢাকায় থেকে ছাড়বে এবং ভোর ৩টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ পৌঁছাবে। ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটেও এক জোড়া বিশেষ ট্রেন চলবে।

জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল জানান, ট্রেনের ১ হাজার ১৭৯টি টিকিটের মূল্য বাবদ প্রায় ১২ লাখ ৭ হাজার টাকা রেলওয়েকে পরিশোধ করা হয়েছে। রাজশাহী থেকে ১৪ বগির পুরো ট্রেনটিই জামায়াত নেতা-কর্মীদের জন্য বরাদ্দ ।

রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় ১২ হাজার নেতা-কর্মী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন উপজেলা থেকেও ৭-১০টি করে বাস ঢাকায় যাবে। ইতোমধ্যে অনেকে ঢাকায় রওনা হয়েছেন।

উল্লেখ্য, মধুমতি এক্সপ্রেসের নিয়মিত শনিবারের ছুটি থাকলেও বিশেষ এ ট্রিপের জন্য তা বাতিল করা হয়েছে।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা…

    পড়া চালিয়ে যান
    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর জেলা সংবাদদাতা:জাজিরায় দোলা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘাতক শওকত শেখ ও রুমা আক্তারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline