জাজিরায় জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌরসভা নির্বাচনী প্রার্থী ঘোষণা

শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসন্ন উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং দলীয় কর্মীদের সহযোগিতায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) মাগরিবের নামাজের পর জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের রায়ের কান্দি শিকদার বাড়িতে উপজেলা জামায়াতে ইসলামীর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা রুহুল আমিন। সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় ইউনিটের নেতা-কর্মী এবং সমর্থকরা।

সভায় পৌরসভা আমীর মাওলানা আব্দুল গফুর জাজিরা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাসুম বিল্লাহর নাম ঘোষণা করেন।

উপজেলা পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে সমাজ কল্যাণ সম্পাদক এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শিকদার মোঃ মেজবাহ উদ্দিনকে প্রার্থী ঘোষণা করা হয়। এছাড়া, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা তাইজুল ইসলাম সেলিমের নাম ঘোষণা করা হয়।

জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, জেলা আমীর মাওলানা আব্দুর রব হাসেমীর পক্ষ থেকে এসব প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রার্থীরা দলের নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নেতা-কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তাঁরা দলীয় আদর্শ ও নীতিমালার ভিত্তিতে জনগণের সেবা করার অঙ্গীকার করেন।

সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে ইসলামি আন্দোলন শরীয়তপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান শিকদার, মাওলানা মাহমুদুল হাসানসহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও নেতাকর্মীরা, দলের প্রার্থীদের বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

উপস্থিত নেতা-কর্মীরা দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। তাঁরা জানান, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন অর্জন করতে বিভিন্ন প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে এবং দলের সকল সিদ্ধান্ত বাস্তবায়নে একযোগে কাজ করা হবে।

নিজস্ব প্রতিবেদক:

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline