শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির আলোকে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য পানি সরবরাহ ও বসার স্থান তৈরির একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জাজিরা উপজেলা ছাত্রদলের নেতা জনাব আল ইসলাম মৃধা তার নেতৃত্বে কর্মসূচিটি সুচারুভাবে বাস্তবায়ন করা হয়।
এ সময় সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করেন জাজিরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ, রাসেল মুন্সি, হৃদয়, মারুফসহ বিভিন্ন স্তরের ছাত্রদল নেতৃবৃন্দ।
এই মানবিক কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন জাজিরা পৌরসভা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মোঃ রাব্বি শাহ্। তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে কার্যক্রমে সহায়তা করেন এবং অভিভাবকদের পাশে দাঁড়ান।
নেতৃবৃন্দ জানান, “ছাত্রদল সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
অভিভাবকরা ছাত্রদল এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ মাহবুবুর রহমান শিপন
জাজিরা (শরীয়তপুর),






