জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় হাবিব উল্যা কলেজের নবীন বরণ অনুষ্ঠান।

শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন হাবিব উল্যা কলেজে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেয় দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে মানবিক শাখায় ১১৫ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৪৪ জন এবং বিজ্ঞান শাখায় ৩৩ জনসহ মোট ১৯২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অপরদিকে দ্বাদশ শ্রেণিতে মানবিক শাখায় ১১০ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৪১ জন ও বিজ্ঞান শাখায় ৩৭ জনসহ অধ্যয়নরত রয়েছে ১৮৮ জন শিক্ষার্থী। বর্তমানে কলেজে মোট শিক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৩৮০ জন।

কলেজের শিক্ষক-শিক্ষিকা মিলে রয়েছেন এমপিওভুক্ত ২১ জন, নন-এমপিও ৫ জন, অধ্যক্ষ ১ জন, অফিস সহকারী ২ জন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ৭ জন।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অতুল চন্দ্র ওঝার সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, দীনবন্ধু বিশ্বাস, সিনিয়র লেকচারার মোহাম্মদ ইউছুফ আলী, মুহাম্মাদ রুহুল আমীন এবং সহকারী অধ্যাপক মো. এনায়েত হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষক আবু তাহের।

বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থীরা হাবিব উল্যা কলেজ নিয়ে গর্ব প্রকাশ করেন এবং শিক্ষার মান উন্নয়ন ও নতুন শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে সবাইকে উৎসাহিত করেন।

উৎস: MTV

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline