আজ চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, সৌজন্য সাক্ষাৎ ও উঠান বৈঠকে অংশ নেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
তিনি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন সামসুল আলম দাদন মুন্সী, ডা. তৌহিদ মুন্সী, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মুন্সীসহ মুন্সী পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রয়াত আজিজুল মুন্সীর কবর জিয়ারত করেন এবং নওপাড়া জয়বাংলা জামে মসজিদে জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন।
উঠান বৈঠকে নারীদের অংশগ্রহণে উঠে আসে স্থানীয় সমস্যাগুলো, যেগুলো সমাধানে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বক্তব্যে ডা. বকাউল বলেন—
“এই জনপদের মানুষ আজও চিকিৎসা, শিক্ষা ও অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত। আমি কথা দিচ্ছি, এলাকার স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান বাড়াতে অগ্রাধিকার দেব। যত্রতত্র চাঁদাবাজি বন্ধে শক্ত অবস্থান নেব ”
এই সফরের মাধ্যমে জনগণের সাথে ঘনিষ্ঠ সংযোগ তৈরি করলেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। তবে এটাই শেষ নয়—এটা মাত্র শুরু।
এই এলাকার প্রতিটি মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে, শিক্ষিত ও সুস্থ প্রজন্ম গড়তে এবং একটি দুর্নীতিমুক্ত উন্নয়নমূলক সমাজ গঠনে তিনি আছেন আপনাদের পাশে—আপনাদের একজন হয়ে।
আপনার মূল্যবান সমর্থনই হতে পারে এই পরিবর্তনের প্রধান শক্তি। আসুন, আমরা সবাই মিলে গড়ি একটি নতুন, সচল ও জনবান্ধব শরীয়তপুর-২।






