শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর গোসাইরহাট উপজেলা প্রশাসক ও উপজেলার কর্মকর্তা কর্মচারী ও সুধীজনদের সাথে শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়ানুর উদ্দিন অপুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১২ টায় গোসাইরহাট প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জনগণের প্রত্যাশা পূরণের প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করুন।






