শরীয়তপুর-২ আসনের জামায়াত মনোনীত গণমানুষের নেতা জনাব ডা. মাহমুদ হোসেন বকাউল পবিত্র উমরা পালন শেষে আজ বিকেলে ঢাকায় পৌঁছেছেন। তার আগমন উপলক্ষে নড়িয়া ও সখিপুর উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকেই তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা ফুলের মালা ও ব্যানার নিয়ে ভিড় করেন।
ডা. মাহমুদ হোসেন বলেন, “আমি পবিত্র ভূমি থেকে দেশে ও জনগণের কল্যাণে দোয়া করেছি। শরীয়তপুরের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
স্থানীয় নেতৃবৃন্দ জানান, উমরা শেষে তার আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।






