উত্তর তারাবুনিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পে জনসাধারণের অভূতপূর্ব অংশগ্রহণ ,অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউলের মানবিক নেতৃত্বে এক সফল আয়োজন
২৩ মে ২০২৫, শুক্রবার
আবাস আলী উচ্চ বিদ্যালয় মাঠ, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন, সখিপুর, শরীয়তপুর
সকাল ১০টা – বিকেল ৫টা (দুপুর ১টা – ৩টা বিরতি)
আজ শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও প্রখ্যাত শিশু চিকিৎসক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউলের উদ্যোগে এনডিএফ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের বিপুল সাড়া ছিল চোখে পড়ার মতো।
তিনি নিজে সারাদিন উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রম তদারকি করেন এবং সেবাগ্রহীতাদের সাথে সরাসরি মতবিনিময় করেন।
আজকের দিনে একটি দৃঢ় বার্তা পৌঁছে গেছে মানুষের মাঝে — “সেবাই হচ্ছে নেতৃত্বের প্রকৃত রূপ।”
অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউলের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে জনসাধারণের বিপুল সাড়া ও সক্রিয় অংশগ্রহণ ছিল নজরকাড়া।
এই আয়োজনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো —
নেতৃত্ব যখন জনকল্যাণে নিবেদিত হয়, তখন জনগণও সেই আহ্বানে সাড়া দেয় বিশ্বাস ও ভালোবাসা নিয়ে।
শরীয়তপুর-২ এর জন্য একটি সুস্থ, সচেতন ও মানবিক ভবিষ্যৎ গড়তে পাশে থাকুন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউলের।






