বিএমইউ-এর নতুন পদোন্নতিপ্রাপ্ত স্নাতকোত্তর চিকিৎসকদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান চিকিৎসক, জাতীয় ডক্টরস ফোরামের মহাসচিব নড়িয়া-সখীপুরের জনগণের আস্থার প্রতীক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন:
“সেবাই যদি উদ্দেশ্য হয়, তাহলে চিকিৎসা শুধু একটি পেশা নয়—এটা একটি দায়িত্ব ও মানবিকতা।”
ডা. মাহমুদ হোসেন বকাউলের সঙ্গে ছিলেন সম্মানিত বিশেষ অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য স্বাস্থ্যখাতের গুণী ব্যক্তিবর্গ।
এই আয়োজন ছিলো প্রেরণার, দায়িত্ববোধের, এবং এক নতুন পথচলার স্বীকৃতির এক অনন্য মুহূর্ত।





