আজ জাতীয় ডক্টরস ফোরাম (NDF) কর্তৃক আয়োজিত “Career Guideline & Intern Reception Program – 2025” অনুষ্ঠানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর নবীন ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও NDF-এর মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
এই আয়োজন চিকিৎসা পেশায় নতুন যাত্রা শুরু করা তরুণদের জন্য ছিলো দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ক।
ডা. বকাউল তাঁর বক্তব্যে চিকিৎসকদের নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ নিয়ে বলেন—“আপনার পেশা শুধু চাকরি নয়, এটি একটি অঙ্গীকার—মানুষের পাশে থাকার, ইনসাফের পক্ষে দাঁড়ানোর।”
আশা করি এ প্রজন্ম দেশ ও মানুষের সেবায় এগিয়ে আসবে আরও আত্মবিশ্বাস নিয়ে।





