সখিপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সখিপুর থানা মহিলা দলের অংশগ্রহণ

শরীয়তপুর জেলার সখিপুর থানায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সখিপুর থানা মহিলা দলের নেতৃবৃন্দ আনন্দ মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকালে সখিপুর থানা মহিলা দলের আহবায়ক মুন্নী হাবিবা ও সদস্য সচিব সম্পা সরদারের নেতৃত্বে বিশাল এক আনন্দ মিছিল নিয়ে বিকালে সখিপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত বর্ণাঢ্য র‍্যালীতে অংশগ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সখিপুর থানা মহিলা দলের যুগ্ম আহবায়ক শামীমা আক্তার, যুগ্ম আহ্বায়ক ঝর্ণা বেগম, চরভাগা ইউনিয়নের আহ্বায়ক আসমা বেগম, সখিপুর ইউনিয়নের আহবায়ক টুম্পা, কাঁচিকাটা ইউনিয়নের আহবায়ক রাজিয়া বেগম সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসময় মুন্নী হাবিবা বলেন, সামনের গণতান্ত্রিক নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। সেই নির্বাচনে আমাদের প্রিয়নেতা আলহাজ্ব শফিকুর রহমান কিরন শরীয়তপুর-২ আসনে এমপি হয়ে মন্ত্রী হবেন, ইনশাআল্লাহ। এজন্য ঐক্যবদ্ধ ভাবে সকলকে কাজ করতে হবে।

উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকালে সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সখিপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরন।

এসময় উপস্থিত ছিলেন, সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মোজহারুল ইসলাম সরদার, যুবদলের সভাপতি মোস্তাক আহম্মেদ মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল, ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সরদার, সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালা, মহিলা দলের আহবায়ক মুন্নী হাবিবা, সদস্য সচিব সম্পা সরদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline