শরীয়তপুরের নড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তকারী দুই যুবককে ১ বছরের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পতেজঙ্গপুর ইউনিয়নে এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় দুই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফতজঙ্গপুর ইউনিয়নের মজিদ মিরের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের নগর গ্রামের কালু ঢালীর ছেলে জুয়েল ঢালী (২৫) ও আকশা গ্রামের আবু বক্কর মেলকারের ছেলে সিয়াম মেলকার (২২) স্থানীয় এসএসসি পরীক্ষার্থী পাপড়ি আক্তারকে উত্ত্যক্ত করে। এসময় পাপড়ির বাবা মো. বাচ্চু হাওলাদার তার মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে জুয়েল ও সিয়াম তাকে মারধর করে। 

পরদিন শুক্রবার (১৮ এপ্রিল) বাচ্চু হাওলাদার নড়িয়া থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত জুয়েল ঢালী ও সিয়াম মেলকারকে গ্রেপ্তার করে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৬(১) ধারায় মামলা গ্রহণ করে। মোবাইল কোর্টের বিচারিক কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ গঠন করে তা তাদের পড়ে শোনান। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করে নেয় এবং দুই সাক্ষীর উপস্থিতিতে তাদের স্বাক্ষর নেওয়া হয়। 

অভিযুক্তদের দোষ স্বীকারের প্রেক্ষিতে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৭(২) ধারা ও দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারা অনুযায়ী তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নড়িয়া উপজেলা ম্যাজিস্ট্রেট আদেশ দেন যে, আসামিদের শরীয়তপুর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করতে হবে। 

এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত শাস্তি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং নারী নির্যাতন ও উত্ত্যক্তকরণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন। 

সোহাগ

নড়িয়া শরীয়তপুর প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline