শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর অডিটোরিয়াম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা সাবেক আমীর ও ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান।
জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মাসউদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ ড: মোশারফ হোসেন মাসুদ, ঢাকা কামরাঙ্গীরচর থানা আমীর মুজিবুর রহমান খান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর বারের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমদ ওসমানি, জেলা সেক্রেটারি মাওলানা দবির উদ্দিন, গনঅধিকার পরিষদের এডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, এনসিপির সবুজ তালুকদার, শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, ভাইস-প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসেন, জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খবির উদ্দিন রমিজি ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা নোয়াব আলী।
এছাড়াও বিভিন্ন পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক ও ব্যবসায়ীগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।





