শরীয়তপুরের নড়িয়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নসিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রতন কুমার ঘোষ (৩০) নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার চাকধ নয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন কুমার ঘোষ সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে। তিনি ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মার একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে নড়িয়ায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের থেকে জানা যায়, নিয়মিত কাজের অংশ হিসেবে রতন কুমার ঘোষ মোটরসাইকেলে উপজেলার গোলার বাজার থেকে নড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চাকধ নয়াকান্দি এলাকায় একটি নসিমনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার চাপে পড়ে যান। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক সোহেল তাঁকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আমরা জানতে পেরেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিহতের পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

রাব্বি ছৈয়াল 

শরীয়তপুর প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline