শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা ও হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

আন্তজেলা রুট পারমিট ও আরটিসির অনুমোদন ব্যতিত বাস জেলার বিভিন্ন উপজেলায় চলাচল বন্ধ ও সিএনজির রেজিষ্ট্রেশন পাওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।

বুধবার (৩০ জুলাই ২০২৫) সকালে জেলা সার্কিট হাউজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচীর নেতৃত্বে ছিলেন, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হেমায়েত হোসেন লাভলু খান, সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী, সাংগঠনিক সম্পাদক রোকন সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি সরদার একেএম চান মিয়া, সহ-সভাপতি বিএম হারুন অর রশিদ, সহ-সভাপতি নুর মোহাম্মদ খান, দপ্তর সম্পাদক আলী আহমেদ প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও জেলার সকল সিএনজি ও অটোরিকশা চালকগন।

এসময় বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন ৭দিনের মধ্যে দাবি না মানা হলে পরবর্তীতে কঠিন কর্মসূচী দেয়া হবে।

শরীয়তপুর প্রতিনিধি:

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline