রাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রীদের জন্য ইফতারের ব্যবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদে সকল ছেলে শিক্ষার্থীর পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদের জন্যও মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, `আলহামদুলিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় মসজিদের মুসল্লীদের জন্য ইফতার আয়োজনে ছাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। ছাত্রীদের জন্য কেন্দ্রীয় মসজিদের পূর্ব ও পশ্চিম গেটের মধ্যবর্তী খালি জায়গায় প্যান্ডেল করা হবে। ছাত্রীরা পশ্চিম গেট দিয়ে প্রবেশ করবে ও পশ্চিম গেট দিয়ে বের হবে।’

তিনি আরও লিখেছেন, `ছাত্রীরা অজু করে মসজিদে আসবে, ইফতার খেয়ে জামায়াতে মাগরিব নামাজ আদায় করে প্যান্ডেল ত্যাগ করবে।’

শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। আইন বিভাগের শিক্ষার্থী পলাশ মিয়া বলেন, হলে থাকা শিক্ষার্থীদের জন্য এটি অনেক সুবিধাজনক। বিশেষ করে যারা দূর-দূরান্ত থেকে এসেছে, তাদের জন্য ক্যাম্পাসেই ইফতারের ব্যবস্থা থাকা স্বস্তিদায়ক।

আরেক শিক্ষার্থী রাকিব হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। অনেক সময় হলে বা ক্যাম্পাসের আশপাশে ভালো ইফতারের ব্যবস্থা পাওয়া কঠিন হয়। এখানে একসঙ্গে বসে ইফতার করা সত্যিই অন্যরকম অনুভূতি দেবে।

এম বাপ্পি নামের আরেক শিক্ষার্থী বলেন, এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে অন্যান্য ধর্মাবলম্বীদের আয়োজনেও ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্বক সহযোগিতা জারি রাখবে বলে আশা করছি। নি:সন্দেহে এটা একটা খুব ভালো উদ্যোগ।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান
    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline