রাজশাহীর ওয়াসার নিন্মমানের ঘোলা পানি

সোমবার ৭ এপ্রিল রাজশাহী নগরীর ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ওয়াসার পানিতে দেখা গেছে কালো ময়লা। ওয়ার্ডের মহলদার পাড়া, রোডপাড়া, তারা মসজিদ এলাকাসহ বেশ কয়েকটি স্থানের ট্যাপকল দিয়ে কয়লার মতো পানি বেড় হবার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দেয়া তথ্য মতে, গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা অবদি ওয়াসার পানি সরবরাহ পাইপ দিয়ে বেড় হয়েছে কয়লার মতো কালো পানি।

সারাদিন কেটে গেলেও ওয়াসা কর্তৃপক্ষ নেইনি কোন উদ্যোগ। তারা মসজিদ সংলগ্ন একটি কলের চারিপাশ দখল করেছে কালো ময়লাযুক্ত পানি। মসজিদে মাগরিবের নামাজ পড়তে আসা মুসল্লীরা জানান, যোহরের সয়ম পানির যে চিত্র দেখেছি, মাগরিবে এসেও একই অবস্থা দেখলাম। রোডপাড়া এলাকার বাসিন্দা বাবু, বিপ্লব, সবুজ ও চা বিক্রেতা জীবন বলেন, কোন দিন কল দিয়ে এতো কালো পানি বেড় হতে দেখিনি। মহলদার পাড়ার রানা, তাকিয়া ও মাইনুল জানান, গোসল করার জন্য বালতিতে পানি ভরছিলাম। কিছুক্ষণ পর দেখি পুরো বালতি কালো দেখাচ্ছে। কয়েক মাস আগেও লাল লাল ময়লা পানি বের হয়েছে কয়েকবার। সেটা ভেবেই বালতির কালো পানিগুলো ফেলে দিয়ে আবারো কল ছেড়ে বালতি ভর্তি হতে দেয়। এবারো আগের মতোই অবস্থা। সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও পানির কোন পরিবর্তন হয়নি। সন্ধ্যা পর্যন্ত ওয়াসার পাইপ থেকে বেড় হয়েছে কয়লার মতো কালো পানি। কালো কালো পানির সাথে বালির মতো কালো কালো দানাও দেখাগেছে।

কালোর পানির জন্য বাথরুমের সাদা টাইলস পুরোটাই কালোরূপ ধারণ করেছে। সারাদিন কোন থালাবাসন ধোয়াতো দূরের কথা, পানিতে হাত দিতেও ভয় লাগছে। হোটেল ব্যবসায়ী বিপ্লব বলেন, মসজিদ সংলগ্ন কল থেকে আমি হোটেলের খাবার পানি সংগ্ৰহ করি। সারাদিন ময়লা কালো পানি বেড় হবার কারণে হোটেলের জন্য পানি আনতে পারিনি। আজ ব্যবসার ক্ষতি হয়েছে। এলাকার বাসিন্দা রানা জানান, দুপুরে ওয়াসা অফিসে ফোন করে বিষয়টি জানানো হয়েছে। ওয়াসার নির্বাহী প্রকৌশলী (জোন-২) দপ্তরের প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, কেনো হচ্ছে সেটা আমরা দেখছি। ঠিকানা বলেন। ঠিকানা দেবার পর তিনি বলেন, আজ দুপুরে না হলেও আগামীকাল ৮ এপ্রিল মঙ্গলবার (আজ ) লোক পাঠানো হবে।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline