রাজশাহীতে ৭ মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার

৭ মামলার আসামি হিসেবে আত্মগোপনে থাকা রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব (৩২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে ২০২৫) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগের দিন, শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিপ্লব ওই গ্রামের মহসিন আলীর জামাতা এবং বাঘা পৌরসভার মিলিক বাঘা (পন্ডিতপাড়া) এলাকার বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর, চাঁদা দাবি এবং মারধরের অভিযোগে বিএনপির পক্ষ থেকে চারটি মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিফাত রেজা জানান, বিপ্লবের বিরুদ্ধে বিএনপির করা চারটি মামলার পাশাপাশি অস্ত্র ও মাদকসহ আরও তিনটি মামলা রয়েছে, যার সংখ্যা মোট সাতটি। রিমান্ড চাওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজন হলে আবেদন করা হবে।

বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান অভিযোগ করে বলেন, বিপ্লব স্বেচ্ছাসেবক লীগের পদ পাওয়ার আগেই তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের মামলা ছিল। পরবর্তীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আস্থাভাজন হয়ে তিনি এ পদ লাভ করেন এবং ক্ষমতার অপব্যবহার করে দাপট দেখাতে থাকেন।

তিনি আরও জানান, জেলা বিএনপির আহ্বায়ক কারাগারে থাকাকালীন সময়ে তার মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় বিপ্লবসহ আওয়ামী লীগের নেতা সামিউল ইসলাম নয়ন, আনোয়ার হোসেন মিল্টন এবং তাদের সহযোগীরা তাকে ও অন্যান্য পোস্টার লাগানো কর্মীদের মারধর করে এবং পোস্টার লাগাতে বাধা দেয়। এরপর পুলিশ ডেকে তাদের গ্রেপ্তার করিয়ে মামলা করে। পুলিশ বিষয়টি জানলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান বলেন, বিপ্লব আত্মগোপনে থেকে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিলেন। এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এ বিষয়ে আরও অধিক তদন্ত চলছে।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline