রাজশাহীতে হিমাগারের ভাড়া কমালো

রাজশাহীতে হিমাগারের ভাড়া কমালো ।
রাজশাহীতে আলুচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে হিমাগার মালিকদের চলমান দ্বন্দ্বের অবসান হয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমঝোতায় পৌঁছে, আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৫ টাকা ৫০ পয়সা।

সোমবার (১৭ জুন) রাজশাহী আর্মি ক্যাম্পে দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলে এই বৈঠক। বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভাড়ার চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা অনুযায়ী, রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন এবং রাজশাহী জেলা আলুচাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি নতুন ভাড়ায় একমত হন। মঙ্গলবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এ ভাড়া প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আহাদ আলী এবং সহসভাপতি আলম আলীসহ অনেকে।

বৈঠক শেষে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি আলুর ভাড়া হবে ৫ টাকা ৫০ পয়সা এবং শ্রমিক খরচ বাবদ ৫০ পয়সা আদায় করা যাবে। আগাম বুকিংয়ে সংরক্ষিত আলুর ক্ষেত্রে আগের চুক্তির হারেই ভাড়া নেওয়া হবে। তবে সেক্ষেত্রেও শ্রমিক খরচ হিসাবে ৫০ পয়সা আদায় করা যাবে।

এর আগে প্রতি কেজি আলুর ভাড়া ছিল ৪ টাকা। তবে চলতি মৌসুমে হিমাগার মালিকরা সেই ভাড়া বাড়িয়ে ৮ টাকা নেওয়া শুরু করলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর মধ্যস্থতায় এ সমঝোতা প্রতিষ্ঠিত হলো। এতে আলু চাষিদের অভিযোগের একটা সুষ্ঠ মিমাংসা হলো ।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline